মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:০৮
দুনিয়ার অতৃপ্ত পিপাসা

ইমাম মূসা আল-কাজিম (আ.) একটি বর্ণনায় দুনিয়ার প্রতি মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং এর প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম মূসা আল-কাজিম (আ.) বলেন,

مَثَلُ الدُّنْیَا مَثَلُ مَاءِ الْبَحْرِ، کُلَّمَا شَرِبَ مِنْهُ الْعَطْشَانُ ازْدَادَ عَطَشًا حَتَّی یَقْتُلَهُ..

দুনিয়ার দৃষ্টান্ত সমুদ্রের পানির মতো। তৃষ্ণার্ত ব্যক্তি তা যতই পান করে, তার তৃষ্ণা ততই বেড়ে যায়; অবশেষে সেই পানই তাকে ধ্বংস করে ফেলে।

[তুহাফুল উকূল, পৃষ্ঠা ২৯২]

এই বাণীর মাধ্যমে বোঝানো হয়েছে, দুনিয়ার সম্পদ, ঐশ্বর্য ও ভোগ-বিলাসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা স্বভাবতই অতৃপ্ত। মানুষ যত বেশি অর্জন করে, তার চাহিদা ততই বাড়তে থাকে। তাই দুনিয়ার মোহ ও অতিরিক্ত আসক্তি থেকে নিজেকে সংযত রাখা জরুরি; অন্যথায় এই অতৃপ্ত আকাঙ্ক্ষাই একসময় মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha